
নিউজ ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান।
ওসি আরও জানান, কলমাকান্দা উপজেলার সীমান্তের লেঙ্গুরার ফুলবাড়িয়া সাত শহীদের মাজার এলাকা দিয়ে লেঙ্গুরা আসছিলেন মোটরসাইকেল আরোহীরা। পথে ফুলবাড়িয়া এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আরোহী তিনজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং আহত হন একজন। নিহত দু’জনের আনুমানিক বয়স ৪০ ও ৪৫ বছর। আহত ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দু’টি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।