News71.com
 Bangladesh
 16 Feb 22, 11:22 PM
 350           
 0
 16 Feb 22, 11:22 PM

নির্বাচনকালীন সরকারই প্রধান এজেন্ডা।।রব

নির্বাচনকালীন সরকারই প্রধান এজেন্ডা।।রব

নিউজ ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জনগণের ভোটাধিকার সুরক্ষা ও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন নয়, মূল বিষয় হচ্ছে নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকারের মূল এজেন্ডাকে পাশ কাটিয়ে বিদ্যমান সংকটের সমাধান করা যাবে না।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) জেএসডির উদ্যোগে কাজী আরেফ আহম্মেদসহ জেএসডির প্রয়াত ও শহীদ নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আ স ম রব। তিনি বলেন, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে গঠিত যে কোনো নির্বাচন কমিশনই হবে হুদা কমিশনের নামান্তর। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য অবশ্যই প্রয়োজন।

বর্তমান দলীয় সরকার ক্ষমতায় রেখে কোনো নির্বাচন কমিশনই তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবে না। গত এক দশকে নির্বাচন কমিশনের কার্যকলাপ জনমানসের আকাঙ্ক্ষার প্রতিফলনে কোনো ভূমিকাই রাখতে পারেনি বরং চরম ব্যর্থতা এবং কলঙ্কের বোঝা মাথায় নিয়ে কমিশনকে বিদায় নিতে হয়েছে। ভোটাধিকার, নির্বাচন এবং জনগণের অভিপ্রায়ের প্রতিফলনে নির্বাচনকালীন সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করতে হবে। মনে রাখতে হবে, রাষ্ট্রীয় সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন একই সূত্রে গাঁথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন