News71.com
 Bangladesh
 16 Feb 22, 11:23 PM
 175           
 0
 16 Feb 22, 11:23 PM

নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে ।। জি এম কাদের

নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে ।। জি এম কাদের

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নির্বাচন এখন প্রহসন হয়ে গেছে। নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে। 
তিনি বলেন, সরকারি দলের নেতারা বলে বেড়ান নারায়ণগঞ্জে ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু সারাদেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট কেমন হয়েছে তা বলতে চান না। বিষয়টি এমন হয়েছে, সরকার চাইলে ভোট সুষ্ঠু হবে আর না চাইলে হবে না এটা হতে পারে না। নির্বাচনে কার সঙ্গে জোট হবে তা নির্বাচনের সময় দেখা যাবে। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি (জাপা) ঢাকা মহানগর দক্ষিণ এর তিনটি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। ১৯৯১ সালের পর থেকে দল দুটি বারবার রাষ্ট্র ক্ষমতায় এসে সুবিধামত সংবিধান কাটাকাটি করে গণতন্ত্র ধ্বংস করেছে। এখন কেউ গণতন্ত্রের কথা বললে মানুষ প্রতারণা মনে করে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন