
নিউজ ডেস্কঃ সার্চ কমিটি নৈতিক ও আইনগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন কমিশন ও সার্চ কমিটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘নির্লজ্জ মিথ্যাচারের’ প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে কাদের বলেন, জনগণের মধ্যে কোনো আবেদন তৈরি করতে না পেরে বা জনস্বার্থে কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ না করে বিএনপি নেতারা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে লাগাতারভাবে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে চলেছে। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলে উন্মত্ত বিএনপি নেতৃবৃন্দের এমন নির্লজ্জ ও বেপরোয়া আচরণ বরাবরের ন্যায় জাতি এখনো প্রত্যক্ষ করছে।