News71.com
 Bangladesh
 18 Feb 22, 01:02 AM
 129           
 0
 18 Feb 22, 01:02 AM

শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না।।ডিএমপি কমিশনার

শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না।।ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। অপরাধের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে জানুয়ারি-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। অপরাধ দমনের ক্ষেত্রে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। বিভিন্ন অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে ডিএমপির সব সদস্যকে সদা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন