News71.com
 Bangladesh
 18 Feb 22, 02:29 PM
 158           
 0
 18 Feb 22, 02:29 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৭৬ পিস ইয়াবা, ২৫৪ গ্রাম হেরোইন, ২৪ কেজি ২০ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন