
নিউজ ডেস্কঃ হাটহাজারী থানায় একটি সিএনজি অটোরিকশায় কচুর ভেতরে করে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিন বোনকে আটক করেছে র্যাব-৭। তারা হলেন-ফাতেমা বেগম প্রকাশ আনোয়ারা (৪০), হালিমা বেগম (৩২) ও আসমাউল হুসনা (২৬)। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার এ তথ্য জানান।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, মাদক ব্যবসায়ী কক্সবাজার হতে সিএনজি অটোরিকশা যোগে মাদকের একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটহাজারী এলাকায় চেক পোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করার একপর্যায়ে একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে তিন জন মহিলা সু-কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতরে কচুর ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃতরা সবাই আপন বোন। তারা আট বোন এবং সবাই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ফাতেমা অবৈধ মাদক ব্যবসা ও পাচারের পারিবারিক ব্যবসার মূল হোতা।