News71.com
 Bangladesh
 18 Feb 22, 10:27 PM
 144           
 0
 18 Feb 22, 10:27 PM

আগামী নির্বাচনে না জিতলে আ.লীগের সর্বনাশ।। রাজশাহী সিটি মেয়র লিটন

আগামী নির্বাচনে না জিতলে আ.লীগের সর্বনাশ।। রাজশাহী সিটি মেয়র লিটন

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছেন। বিএনপি যদি নির্বাচনে আসে ভালো, না আসলেও কিছু যায় আসে না। নির্বাচন হবেই। আগামী নির্বাচনে জনগণ আবারও নৌকার পক্ষে রায় দেবে, আওয়ামী লীগকেই বিজয়ী করবে।  তিনি আরও বলেন, আমাদের বিজয়ী হতেই হবে। উন্নয়নের ধারাবাহিকতা আমরা যদি ধরে রাখতে না পারি তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। বিএনপি-জামায়াত সুযোগ পেলে আমাদের সকল অর্জন নষ্ট করে ফেলবে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ জেলা স্কুল মাঠে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেটি বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১০-১৫ বছরে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হয়েছে। দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, যমুনা সেতুর রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। আজকে বিশ্ব আমাদের সমীহ করছে। শ্রীলঙ্কা আর্থিক দুরবস্থার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছেন। এই সক্ষমতা আমরা অর্জন করে ফেলেছি। আমাদের উন্নয়ন ও গৌরবের অর্জন মানুষের মাঝে প্রচার করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন