News71.com
 Bangladesh
 19 Feb 22, 12:42 PM
 183           
 0
 19 Feb 22, 12:42 PM

ফের বৈঠকে বসেছে সার্চ কমিটি।।

ফের বৈঠকে বসেছে সার্চ কমিটি।।

নিউজ ডেস্কঃ  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসি নিয়োগে ১০ জনের নাম সুপারিশের জন্য গঠিত সার্চ কমিটি শনিবার (১৯ ফেব্রুয়ারি) ফের বৈঠকে বসেছে। ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়েছে। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে উপস্থিত রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২- এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হলো

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন