News71.com
 Bangladesh
 19 Feb 22, 11:37 PM
 144           
 0
 19 Feb 22, 11:37 PM

সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ বিক্রেতা আটক।।

সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ বিক্রেতা আটক।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৯ বোতল ফেনসিডিলসহ শেখ আবু আনসারী মিঠু (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি সোনারগাঁও থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, আটকের সময় তল্লাশি করে তার কাছে ৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন