News71.com
 Bangladesh
 19 Feb 22, 11:45 PM
 176           
 0
 19 Feb 22, 11:45 PM

মাগুরায় শপথ গ্রহণ শেষে ৩ ইউপি সদস্য গ্রেফতার।।

মাগুরায় শপথ গ্রহণ শেষে ৩ ইউপি সদস্য গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ  মাগুরা শ্রীপুর উপজেলার নবনির্বাচিত তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে বাইরে বের হতেই তাদের গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- শ্রীপুর উপজেলার ২ নম্বর আমলসার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফরুক হোসেন ৩ নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বি এম শিহাব বিশ্বাস ও ৪ নম্বর শ্রীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমান মন্ডল। এদের সবাই চতুর্থ ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। জানা যায়, শ্রীপুর থানায় তাদের নামে বিভিন্ন সময় মারামারি সঙ্গে জড়িত থাকায় মামলা রয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিজাউ-উজ-জামান বলেন, শপথ গ্রহণ শেষ ওই তিন সদস্য সম্মেলন কক্ষ থেকে বের হতেই পুলিশ তাদের গ্রেফতার করেছে। তাছাড়া শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে জানা যায়- তাদের ৩ জনের নামে নির্বাচন পরবর্তী সময়ে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারি অভিযোগে থানায় মামলা রয়েছে। এ কারণে শপথ গ্রহণ শেষে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন