News71.com
 Bangladesh
 20 Feb 22, 12:02 AM
 189           
 0
 20 Feb 22, 12:02 AM

২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছুটি ২ দিন।।

২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছুটি ২ দিন।।

নিউজ ডেস্কঃ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ সালে থেকে সাপ্তাহিত ছুটি দুই দিন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনই সাপ্তাহিক দুই দিন ছুটি আছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কোথাও কোথাও এখন দুই দিন ছুটি আছে।তিনি আরও বলেন, আমরা যখন কারিকুলামের রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম, তখনই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষায় দুই দিন ছুটি করতে চাই। পাঁচ দিন খুব মনোযোগ করে পড়বে তারপর দুই দিন ছুটি থাকা দরকার। প্রাথমিক একদিন প্রস্তাব করেছিল।

প্রধানমন্ত্রী তখন প্রাথমিকের পক্ষ নিয়ে বললেন, আমাদেরও দুই দিন লাগে। আমরা ঠিক করেছি। সব শিক্ষাপ্রাতষ্ঠানেই দুই দিন হবে। এখন যারা পাইলটিংয়ে যাবে, তাদের দুই দিন ছুটি থাকবে। আশা করি, ২০২৩ সাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন থাকবে।   নতুন কারিকুলাম বাস্তবায়ন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, একসঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানে কারিকুলাম বাস্তবায়ন করতে বিশাল আকারের বিনিয়োগ করতে হবে। কারিগরিতে কারিকুলাম বাস্তবায়ন করতে আমাদের ওয়ার্কশপ লাগবে, ল্যাবরেটরি লাগবে।প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত বড় পরিবর্তন আনতে হবে। সমস্ত সরঞ্জাম দিতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে ল্যাবরেটরি অ্যাসিটেন্ট নিয়োগ করতে হবে। এটা একটি বড় বিনিয়োগ। শিক্ষায় আমাদের বড় বিনিয়োগ করতেই হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন