News71.com
 Bangladesh
 21 Feb 22, 02:53 PM
 185           
 0
 21 Feb 22, 02:53 PM

খুলনায় ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনার।।

খুলনায় ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনার।।

নিউজ ডেস্কঃ  ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে গেছে খুলনার শহীদ মিনারের বেদি। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবসে বেদনা আর গর্ব নিয়ে মানুষের সব পথ যেন এক হয়ে মিশে গেছে শহীদ মিনারে। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ এবং সর্বত্র বাংলা ভাষা চালুর প্রত্যয় নিয়ে খুলনায় পালিত হচ্ছে শোক আর গর্বের অমর একুশে ফেব্রুয়ারি।

কালো ব্যাজ ধারণ করে মহানগরীর শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে আসা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের হাতে রয়েছে ফাল্গুনে ফোটা রঙিন ফুলের স্তবক, কণ্ঠে বিষাদমাখা চিরচেনা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি...।’ অনেকে এসেছেন প্রিয় সন্তানকে সঙ্গে নিয়ে। মুখে বর্ণমালা এঁকে। শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বাবা-মায়ের সঙ্গে এসেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী রুশদা মালিহা। শহীদ বেদিতে ফুল দিতে পেরে ভীষণ খুশি বলে জানায় মালিহা। করোনা মহামারি পরিস্থিতিতে জনসমাগম এড়াতে এবারও কিছু বিধিনিষেধ আরোপ ছিল। আগে থেকে বলা হলেও সংগঠন পর্যায়ে সর্বোচ্চ পাঁচজনের বেশি মানুষও আসছেন। তবে অনেকে মধ্যে সচেতনতা দেখা গেছে, মাস্ক পরে ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখছেন। আবার কেউ কেউ স্বাস্থ্যবিধি মানছেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন