News71.com
 Bangladesh
 21 Feb 22, 10:44 PM
 160           
 0
 21 Feb 22, 10:44 PM

স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেলেন ওবায়দুল কাদের।।

স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেলেন ওবায়দুল কাদের।।

নিউজ ডেস্কঃ  নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, সোমবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি-৪০৯৭ ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের। দিল্লি বিমান বন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্থানীয় সময় দুপুর ২টা ১৯ মিনিটে দিল্লি পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের তার সফর সঙ্গী হিসেবে আছেন।
নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের ঢাকায় ফিরবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন