News71.com
 Bangladesh
 21 Feb 22, 10:45 PM
 163           
 0
 21 Feb 22, 10:45 PM

সুনামগঞ্জে পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগে সড়ক অবরোধ।।

সুনামগঞ্জে পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগে সড়ক অবরোধ।।

নিউজ ডেস্কঃ  সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া (৩৫) নামে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি উপজেলার শত্রুমর্দন গ্রামের বাসিন্দা।    স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উজির মিয়া হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে পড়ায় পাশের উপজেলা ছাতকের কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে ভর্তির কিছুক্ষণ পর মারা যান তিনি। এর আগে জেল থেকে জামিনে বের হওয়ার পর উজির মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর সোমবার আবার বেশি অসুস্থ হয়ে পড়েন। তার পায়ের উপরের মাংস পেশিতে অনেক জখমের দাগ রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।  

এদিকে পুলিশের নির্যাতনের কারণেই উজির মিয়া মৃত্যু হয়েছে এমন অভিযোগে দুপুর থেকে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে রেখেছেন তার স্বজন ও এলাকাবাসী। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ওই সড়কে। ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা।   জানা যায়,  একটি গরু চুরির মামলায় কয়েক দিন আগে উজির মিয়াকে ধরে নিয়ে যায় পুলিশ। দুই দিন পর তিনি জামিনে বের হয়ে আসেন। এরপর থেকেই অসুস্থ ছিলেন তিনি।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন