News71.com
 Bangladesh
 21 Feb 22, 11:06 PM
 176           
 0
 21 Feb 22, 11:06 PM

লালমনিরহাটে শিলাবৃষ্টি।। ফসলের ক্ষতির আশঙ্কা

লালমনিরহাটে শিলাবৃষ্টি।। ফসলের ক্ষতির আশঙ্কা

নিউজ ডেস্কঃ  লালমনিরহাটের তিন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ধান, গম, আলু, সবজি ও রবি শস্যের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক পরিবাররা। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হঠাৎ মাঝারি আকারের শিলাবৃষ্টি শুরু হয়। জানা গেছে, ফাল্গুন মাসে আলু, সরিষা, গম ও তামাক উত্তোলনের মৌসুম শুরু হয় সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে।

এ সময় আলু, গম, সরিষা, শিম, মিষ্টি কুমড়া, ভুট্টা ও তামাকসহ নানান রবি শস্যে ডুবে থাকে চাষাবাদের জমি। এখন এসব ফসল ঘরে তোলা শুরু করেছেন কৃষকরা। এমন সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হঠাৎ জেলার আকাশ কালো মেঘে ছেঁয়ে যায়। শুরু হয় মেঘের গর্জন। এরপর মাঝারি আকারের শিলাবৃষ্টি শুরু হয়। চলে কয়েক মিনিট। তবে, জেলার পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলায় শিলাবৃষ্টি না হলেও কালীগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষতি করেছে শিলাবৃষ্টি। আদিতমারী ও সদর উপজেলার আংশিক শিলাবৃষ্টির হয়। ফসল ঘরে তোলার এ মৌসুমে শিলাবৃষ্টিতে আলু, গম, সরিষা, মিষ্টি কুমড়রা, শিম, ভুট্টা ও তামাকের ব্যাপক ক্ষতির শঙ্কা করছেন চাষিরা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালীগঞ্জ উপজেলায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন