News71.com
 Bangladesh
 21 Feb 22, 11:07 PM
 186           
 0
 21 Feb 22, 11:07 PM

অমর একুশের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী।।

অমর একুশের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ অমর একুশের ৭০ বছর এবং স্বাধীন বাংলাদেশে অমর একুশে পালনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম ও ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন তিনি। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্মারক ডাকটিকিট, খাম, ও ডেটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরে সারা দেশের অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরে পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন