
নিউজ ডেস্কঃ ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরি কমিটির দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবারও (২৪ফেব্রুয়ারি) একইভাবে চলবে ভোটগ্রহণ। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে৷ বরাবরের মতো এবারও মূল প্রতিদ্বন্দ্বিতায় আছে সরকার দল আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত নীল প্যানেল।
এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে এবার সভাপতি পদে মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান মন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাদা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম, ট্রেজারার পদে মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী, লাইব্রেরি সম্পাদক পদে ইফফাত জাহান, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন, অফিস সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার।