News71.com
 Bangladesh
 23 Feb 22, 12:06 PM
 174           
 0
 23 Feb 22, 12:06 PM

রাঙামাটির পলওয়েল পার্কে সংঘর্ষ।। ৬ পর্যটক আহত

রাঙামাটির পলওয়েল পার্কে সংঘর্ষ।। ৬ পর্যটক আহত

নিউজ ডেস্কঃ রাঙামাটির পলওয়েল পার্কে একদল দর্শনার্থী এবং সাদা পোশাকধারী পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় পর্যটক এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছে।  মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পার্কের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে প্রায় ৪০জনের একটি ট্যুরিস্ট দল রাঙামাটিতে বেড়াতে আসেন। তাদের মধ্যে ব্যবসায়ী ও ছাত্র ছিল। তারা কাপ্তাই হ্রদে নৌকায় করে পলওয়েল পার্কের জেটিঘাটে এসে পার্কে প্রবেশের চেষ্টা চালালে সাদা পোশাকদারী পুলিশ তাদের টিকিট কেটে পার্কে প্রবেশ করতে বলেন।

কিন্তু পর্যটকরা সাদা পোশাকধারী পুলিশকে চ্যালেঞ্জ করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পড়ে এ ঘটনায় পার্ক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ছয় ট্যুরিস্ট এবং তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন- ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছেছর হোসেন বলেন- পর্যটকরা পার্কের নিয়ম-কানুন না জানায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন