
নিউজ ডেস্কঃ তারল্য সংকট মেটাতে বেসরকারি খাতের সাউথ এগ্রিকালচার অ্যান্ড ইকমার্স ব্যাংককে রেপোর মাধ্যমে ১৫০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বেশ কিছুদিন ধরে ব্যাংকিং খাতে তারল্যের আধিক্য বিদ্যমান ছিল। অতিরিক্ত এই তারল্য সামাল দিতে রীতিমত হিমসিম খেতে হয়েছে অনেক ব্যাংককে। সরকারি ট্রেজারি বিল বন্ডে কস্ট অব ফান্ডের অনেক নিচে বিনিয়োগ করছে অনেক ব্যাংক। অন্যদিকে, ফেব্রুয়ারি মাসে সরকার ট্রেজারি বিল বন্ড থেকে ঋণ নিয়েছে অন্যান্য স্বাভাবিক মাসের চেয়ে অনেক কম।
এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির প্রথম দিকে তারল্যের পরিমাণ অত্যধিক বেড়ে যাওয়ায় বিল-বন্ডের দাম আরেক দফা কমেছে। বর্ণিত অবস্থায় বাজার বিশ্লেষকরা ধারণা করেছিল, সরকারি ট্রেজারি বিল বন্ডের হার আরও কমে যাবে। কিন্তু এক রকম হঠাৎ করেই পাল্টে গেছে পরিস্থিতি। গত কয়েকদিন ধরে তারল্যের তীব্র সংকট দেখা দিয়েছে। তারল্যের সঙ্গে সরকারি বিল বন্ডের হার সব সময় বিপরীতমুখী আচরণ করে। তারল্যের পরিমাণ কমে যাওয়ায় পুনরায় সরকারি বিল বন্ডের হার বাড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।