News71.com
 Bangladesh
 27 Feb 22, 08:04 PM
 187           
 0
 27 Feb 22, 08:04 PM

ওয়াসার পানির দাম কমানোর দাবি জানালেন রাজশাহীর এমপি বাদশা॥

ওয়াসার পানির দাম কমানোর দাবি জানালেন রাজশাহীর এমপি বাদশা॥

নিউজ ডেস্কঃ ওয়াসা কর্তৃক পানির দাম তিনগুণ বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে সামাজিক ও রাজনৈতিকভাবে গড়ে উঠা আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সমর্থন জানিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা। তিনিও ওয়াসার পানির দাম কমানোর দাবি জানিয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় থাকা নিজের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ সমর্থন ও দাবির কথা জানান।

সংবাদ সম্মেলনে ফজলে হোসেন বাদশা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হলেও ওয়াসাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রূপ দেওয়ার চেষ্টা চলছে। খোঁড়া কৌশল অবলম্বন করে জনগণের সেবা নিশ্চিত করার পরিবর্তে তারা লাভ-লোকশানের হিসাব কষছে। এমনটি আশা করিনি। এটি পুরোপুরি অযৌক্তিক। ফজলে হোসেন বাদশা বলেন, সবার আগে জনগণকে সুপেয় পানি সরবরাহ করা ওয়াসার মূল দায়িত্ব। এটি পালনে তারা ব্যর্থ হলে সে দায় তাদেরই। অধিক মূল পরিশোধের মাধ্যমে জনগণ তাদের লোকশানের দায়িত্ব নিতে পারে না। আমরা ওয়াসাকে দানব হিসেবে দেখতে চাই না, সেবামূলক বিনয়ী প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন