News71.com
 Bangladesh
 27 Feb 22, 10:52 PM
 195           
 0
 27 Feb 22, 10:52 PM

সোনাইমুড়িতে পিকআপভ্যান-অটোরিকশা সংঘর্ষ॥ নিহত ৩

সোনাইমুড়িতে পিকআপভ্যান-অটোরিকশা সংঘর্ষ॥ নিহত ৩

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সোনাইমুড়িতে পিকআপভ্যানের সঙ্গে সিএন‌জিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘ‌র্ষে তিনজন নিহত হ‌য়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারে এ ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভা‌বে হতাহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি। এ তথ্য নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী জানান, নিহত তিনজনের মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন