News71.com
 Bangladesh
 28 Feb 22, 07:27 PM
 166           
 0
 28 Feb 22, 07:27 PM

নিরাপদে ইউক্রেন ছেড়েছেন ৪ শতাধিক বাংলাদেশি॥

নিরাপদে ইউক্রেন ছেড়েছেন ৪ শতাধিক বাংলাদেশি॥

নিউজ ডেস্কঃ ইউক্রেন সংকট সৃষ্টির পর এখন পর্যন্ত প্রায় ৪১৮ জন বাংলাদেশি ইউক্রেন ছেড়েছেন। এর মধ্যে ৪০০ জনই পোল্যান্ডে প্রবেশ করেছেন। আর ১৫ জন হাঙ্গেরি ও ৩ জন প্রবেশ করেছেন রোমানিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউক্রেন ইস্যুতে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে কিছুক্ষণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম যোগ দিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার বদিরুজ্জামান বাংলাদেশিদের ইউক্রেন থেকে সীমান্ত পাড়ি দেওয়ার সংখ্যা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন