News71.com
 Bangladesh
 01 Mar 22, 08:18 PM
 171           
 0
 01 Mar 22, 08:18 PM

আজ থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ আহরণ নিষিদ্ধ॥  

আজ থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ আহরণ নিষিদ্ধ॥   

নিউজ ডেস্কঃ জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা মেঘনায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধ সময়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। অভিযান বাস্তবায়নে ইতোমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স সভার মাধ্যমে কঠোর পদক্ষেপ নিয়েছে। নদী উপকূলীয় এলাকা ও জেলে পাড়াগুলোতে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে মৎস্য বিভাগ। জাটকা ধরা থেকে বিরত থাকা জেলার ৪৪ হাজার ৩৫ জন জেলেকে ৪ মাস ৪০ কেজি করে বিজিএফ চাল খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হবে।

চাঁদপুর জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ১ মার্চ প্রথম প্রহর থেকে ৩০ এপ্রিল মধ্য রাত পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মওজুদ নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড এবং উভয় দণ্ডের বিধান রয়েছে। জেলা টাস্কফোর্স ছাড়াও মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলা টাস্কফোর্স ২৪ ঘণ্টা নদীতে অভিযান করবে। একইসঙ্গে নৌ পুলিশ ফাঁড়িগুলোও পুলিশ সদস্যরাও অভিযান চালাবে তাদের এলাকায়। টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী নদী উপকূলীয় এলাকার জেলে নৌকাগুলো ডাঙায় উঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। মৎস্য বিভাগের এসব কাজে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন