News71.com
 Bangladesh
 02 Mar 22, 07:02 PM
 160           
 0
 02 Mar 22, 07:02 PM

দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে মাগুরায় বিএনপি’র মিছিল॥ পুলিশী বাধা-আটক ৭

দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে মাগুরায় বিএনপি’র মিছিল॥ পুলিশী বাধা-আটক ৭

নিউজ ডেস্কঃ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী ডাকা বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠন। এ সময় সদর থান ও ডিবি পুলিশের মুখে পড়ে তারা। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। অন্যদিকে পুলিশের বাধা ভেঙ্গে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। সে সময় আহত হন ৬ জন।

আজ (০২ মার্চ) দুপুরের মাগুরা শহরের ইসলামপুর পাড়া মাগুরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে নেত্রাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিএনপি নেতাকর্মীরা হচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, সাবেক সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, যুবদল নেতা সবীর হোসেন, সাকের হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুজ্জামান সুমন, আবু বক্কার ও শালিখা ছাত্রদল নেতা কিবরিয়া। আহত হয়েছেন তুহিন বিশ্বাস (৩৫), সাইফুল ইসলাম (২৮), নুর আলী (২৫), রজব আলীসহ বেশ কয়েকজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন