News71.com
 Bangladesh
 02 Mar 22, 08:06 PM
 173           
 0
 02 Mar 22, 08:06 PM

বাংলাদেশকে আরও ১০ লাখ টিকা দিলো যুক্তরাজ্য॥

বাংলাদেশকে আরও ১০ লাখ টিকা দিলো যুক্তরাজ্য॥

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্য বাংলাদেশকে আরও ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা উপহার দিয়েছে। টিকা সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে ব্রিট বাংলা বন্ধন আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। বুধবার (২ মার্চ) ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে, ২৩ ফেব্রুয়ারি টিকাগুলো বাংলাদেশে এসে পৌঁছায়। যুক্তরাজ্য থেকে অনুদানের ১০ লাখ টিকার চালানকে স্বাগত জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার ১০ লাখ ডোজ আসার জন্য স্বাগত জানাই। যুক্তরাজ্যের এই সহযোগিতা মহামারিকে পরাস্ত করতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। করোনা মোকাবিলা করে সমৃদ্ধ ভবিষ্যত গড়তে বাংলাদেশের জনগণের পাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, এর আগেও যুক্তরাজ্য ৪০ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন