News71.com
 Bangladesh
 03 Mar 22, 12:02 AM
 164           
 0
 03 Mar 22, 12:02 AM

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ॥

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ॥

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে, এখন পর্যন্ত বাংলাদেশের জন্য শঙ্কার কিছু নেই। বুধবার (২ মার্চ) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে দক্ষিণপূর্ব এবং তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া নদীবন্দর ও সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও কোনো শঙ্কা নেই। পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন