News71.com
 Bangladesh
 03 Mar 22, 10:16 AM
 182           
 0
 03 Mar 22, 10:16 AM

র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ মোমেনের॥

র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ মোমেনের॥

নিউজ ডেস্কঃ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে একাধিক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন কংগ্রেস ওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান জেমস পি ম্যাকগভর্ন ও মানবাধিকার কমিশনের সহ-সভাপতি টম ল্যান্টোসের সঙ্গে পৃথক বৈঠক করেন ড. মোমেন। বৈঠকে র্যা বের সাত বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মার্কিন আইন প্রণেতাদের জানান, র‌্যাব সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মোকাবিলায় বাংলাদেশ সবসময়ই প্রস্তুত।

তিনি উল্লেখ করেন, র‌্যাব বিগত বছরগুলিতে বাংলাদেশে সবচেয়ে দক্ষ আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে আবির্ভূত হয়েছে। তারা সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, মাদক-মানব পাচার এবং অন্যান্য আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করেছে। পররাষ্ট্রমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ সরকারের আগ্রহের কথাও উল্লেখ করেন। এ লক্ষ্যে মার্কিন কংগ্রেসের সহযোগিতা কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন