News71.com
 Bangladesh
 03 Mar 22, 10:21 AM
 167           
 0
 03 Mar 22, 10:21 AM

অসাধু ব্যবসায়ীদের কোন সুযোগ নিতে দেয়া হবে না॥ বাণিজ্যমন্ত্রী

অসাধু ব্যবসায়ীদের কোন সুযোগ নিতে দেয়া হবে না॥ বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত রয়েছে, কোনো পণ্যের ঘাটতি নেই। কোনো অসাধু ব্যবসায়ীকে সুযোগ নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দেশব্যাপী প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃত্তিম উপায়ে পণ্যের সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করার চেষ্টা করা হলে বা পণ্য অবৈধ মজুত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (০২ মার্চ) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কোনোভাবে কোনো অসাধু ব্যক্তিকে নেওয়া যাবে না। এজন্য যতদূর যাওয়া দরকার, যতো শক্ত হওয়া দরকার তারা যেন সেই ব্যবস্থা নেয়। ভোক্তা অধিকার এরমধ্যে শুরু করেছে, প্রতিযোগিতা কমিশন কাজ শুরু করেছে। আমাদের ডিজিএফআই, এনএসআই তারপর পুলিশের যারা রয়েছেন এবং বাজার মনিটরিংয়ে যারা রয়েছেন, সবার সঙ্গে এ কথাই বলা হয়েছে, যে তারা সবাই-ই জানেন, কী দাম হওয়া উচিৎ। এখানে কোনো কালো হাত যেন প্রভাব বিস্তার করতে না পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন