News71.com
 Bangladesh
 05 Mar 22, 11:55 PM
 149           
 0
 05 Mar 22, 11:55 PM

ইউক্রেন থেকে রওনা দিয়েছেন আটকে পড়া বাংলাদেশি নাবিকরা।।

ইউক্রেন থেকে রওনা দিয়েছেন আটকে পড়া বাংলাদেশি নাবিকরা।।

নিউজ ডেস্কঃ তিনবার চেষ্টার পর অবশেষে ইউক্রেন থেকে রওনা দিয়েছেন ২৮ বাংলাদেশি নাবিক। তাদের সঙ্গে আছে যুদ্ধের গোলায় নিহত এক নাবিকের মরদেহ। শনিবার (০৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুর একটায় তারা রওনা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। গন্তব্য ইউক্রেনের পাশের দেশ মলদোভা।

শুক্রবার থেকে তিন দফা গাড়িতে উঠলে রওনা দিতে পারেননি যুদ্ধে আতঙ্কগ্রস্ত বাংলাদেশি নাবিকরা। এর মূল কারণ শুক্রবার থেকে স্থলভাগে বোমা হামলার পরিমাণ বেড়ে যাওয়া। বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযাগের পর শনিবার সকালে বোমা হামলা একটু কমলে যাত্রা শুরু করেন নাবিকরা। এ দিন সকাল পর্যন্ত তারা সবাই নিরাপদে ছিলেন। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, আমি দুপুর একটায় কথা বলে কনফার্ম হয়েছি, তারা ইউক্রেনের বাঙ্কার থেকে যাত্রা শুরু করেছেন। গতকাল শুক্রবার থেকে ব্যাপক বোমা হামলা শুরু হয় স্থলভাগে। এর ফলে যাত্রা শুরুর ঝুঁকি নিতে পারেনি নাবিক এবং তাদের উদ্ধারকারী টিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন