News71.com
 Bangladesh
 06 Mar 22, 12:37 AM
 173           
 0
 06 Mar 22, 12:37 AM

বগুড়ায় মৎস্য চাষিকে কুপিয়ে হত্যা।।৪ বাড়িতে আগুন

বগুড়ায় মৎস্য চাষিকে কুপিয়ে হত্যা।।৪ বাড়িতে আগুন

নিউজ ডেস্কঃ  বগুড়ার কাহালু উপজেলায় সেকেন্দার আলী (৫৫) নামে এক মৎস্য খামারের মালিককে কুপিয়ে হত্যার ঘটনার জেরে হামলাকারী ও তার পরিবারের চার বাড়ি আগুনে দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে তাদেরও বাধা দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে গ্রামবাসীকে সরিয়ে আগুন নেভায়। শনিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার জয়তুন গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, শাপলা মৎস্য খামারের মালিক সেকেন্দার তাঁর নিজ গ্রামের বাসিন্দাদের ভোটে নির্বাচিত গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  এর আগে, ২ মার্চ তাঁদের গ্রামে এক ব্যক্তি মারা যান। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ হওয়ার কথা। কিন্তু সেই মাঠ উন্নয়নের জন্য সম্প্রতি মাটি ভরাট করার কারণে অসমতল ছিল। গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হিসেবে সেকেন্দার আলী সেখানে গিয়ে জানাজার আগেই মাঠটি সমতল করতে উদ্যোগ নেন। কাজ শেষে রাত সোয়া ৭টার দিকে যখন গ্রামবাসী জানাজায় দাঁড়াবে সেই মুহূর্তে হামলার ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন