News71.com
 Bangladesh
 07 Mar 22, 12:23 AM
 149           
 0
 07 Mar 22, 12:23 AM

জয়পুরহাটে ইয়াবাসহ বিক্রেতা আটক।।

জয়পুরহাটে ইয়াবাসহ বিক্রেতা আটক।।

নিউজ ডেস্কঃ জয়পুরহাটে ২৮০ পিস ইয়াবাসহ গোলাম মোস্তফা পলাশ (৩৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  রোববার (৬ মার্চ) বিকেলের দিকে জেলা শহরের হাউজিং স্টেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পলাশ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ডাবুইর গ্রামের লুৎফর রহমানের ছেলে। 

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা বিষয়টি জানান। তিনি জানান, গোপন তথ্যে ভিত্তিতে ওই এলাকা থেকে পলাশকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা, পাঁচ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাশের নামে কুমিল্লার দাউদকান্দি থানায় আরেকটি মাদক মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন