News71.com
 Bangladesh
 07 Mar 22, 12:23 AM
 176           
 0
 07 Mar 22, 12:23 AM

শান্তি স্থাপনে কোনো পক্ষভুক্ত হতে চাই না।। তথ্যমন্ত্রী 

শান্তি স্থাপনে কোনো পক্ষভুক্ত হতে চাই না।। তথ্যমন্ত্রী 

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না। শান্তি স্থাপনে আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না। তিনি বলেন, এটিই আমাদের অবস্থান আমরা চাই পৃথিবীতে শান্তি বিরাজ করুক। পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ চাই না। বাংলাদেশ যে কোনো অশান্তির বিপক্ষে।

রোববার (০৬ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি রেডিও স্বত্বাধিকারীদের সংগঠন প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (প্রোভ) প্রতিনিধি দলের সাক্ষাৎকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, শুক্রবার (০৪ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইউক্রেনের ওপর রাশিয়ার চলমান সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবে বাংলাদেশের ভোট না দেওয়া সংবিধান ঘোষিত গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের নীতিমালা পরিপন্থি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন