News71.com
 Bangladesh
 08 Mar 22, 08:04 PM
 168           
 0
 08 Mar 22, 08:04 PM

নারীরা কোথাও পিছিয়ে নেই॥ ডিএমপি কমিশনার

নারীরা কোথাও পিছিয়ে নেই॥ ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ আইন-শৃঙ্খলা রক্ষা, খেলাধুলা, রাজনীতি কিংবা অর্থনীতি সব ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিএমপি সদর দপ্তরে নারী পুলিশ সদস্য ও কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

'টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য' প্রতিপাদ্যে সারা বাংলাদেশে পালিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস-২০২২। সভায় নারী দিবসের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, দেশের সমৃদ্ধি ও উন্নতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একজন নারী হিসেবে প্রধানমন্ত্রী যে কাজ করছেন তা কল্পনাতীত। দেশের বিচারালয় থেকে সচিবালয়, রাজনীতি কিংবা খেলার মাঠ কোথাও এখন নারীরা পিছিয়ে নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন