News71.com
 Bangladesh
 09 Mar 22, 10:45 AM
 179           
 0
 09 Mar 22, 10:45 AM

আইসিসিবিতে অনুষ্ঠিত ‘উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো’॥

আইসিসিবিতে অনুষ্ঠিত ‘উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো’॥

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক নারী দিবস (০৮ মার্চ) উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ট্রান্সজেন্ডার, পথশিশু ও বিশেষ শিশুদের নিয়ে চার দিনব্যাপী ‘বাংলাদেশ উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো’। আইসিসিবি’র দুই নম্বর হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আইসিসিবির সার্বিক সহযোগিতায় ‘রিয়েল হিরো’জ এক্সপো অ্যান্ড কমিনিউকেশনের আয়োজনে গত ৫ মার্চ শুরু হওয়া আয়োজনটি অ্যাওয়ার্ড বিতরণের মাধ্যমে শেষ হয় মঙ্গলবার রাতে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। এতে আরও অংশ নেন গুণী অভিনেত্রী দিলারা জামান, জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাসহ অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন