News71.com
 Bangladesh
 09 Mar 22, 10:46 AM
 177           
 0
 09 Mar 22, 10:46 AM

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী মরদেহ॥  

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী মরদেহ॥   

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তের নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের জিনজিরা পাড়া ইছামতি নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্থানীয়রা ইছামতি নদীতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহটি বাংলাদেশি না ভারতীয় নাগরিকের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন