
নিউজ ডেস্কঃ সাভারে দিন-দুপুরে মহাসড়কে পুলিশ বক্সের পাশে ছিনতাইয়ের ঘটনায় সর্বস্ব হারিয়ে রাস্তার পাশেই বসে কান্নায় ভেঙে পড়েন ট্রাক চালক ও তার সহকারী। বুধবার (০৯ মার্চ) বেলা ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিন্ডবি এলাকায় পুলিশ বক্সের ঠিক উল্টো পাশে পাটুরিয়াগামী লেনে এ ঘটনা ঘটে।জানা গেছে, রংপুরগামী ট্রাকের ড্রাইভার উজ্জ্বায়েতুল ইসলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঢাকা-আরিচা মহাসড়কের সিন্ডবি এলাকায় পুলিশ বক্সের ঠিক উল্টো পাশে ট্রাক থামান। মুহূর্তেই একদল দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ট্রাকটিতে থাকা অপর দুই সদস্যকেও জিম্মি করে মারধর করে এবং নগদ ২২ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। পাশেই দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা রিক্সাচালকের কাছ থেকে ছিনতাই হচ্ছে এমন খবর পেয়ে ঘটাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের ধাওয়া করলেও তারা দৌড়ে পালিয়ে যায়। উজ্জ্বায়েতুল ইসলাম বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে মহাসড়কের পাশে ট্রাকটি থামান। এ সময় ৭ জন অস্ত্রহাতে তাকে ও ট্রাকের হেলপার সুমন মিয়াকেমারধর শুরু করে। পরে তাদের কাছ থেকে নগদ টাকাসহ সব কিছু ছিনিয়ে নেয়। পুলিশ সদস্যরা ছুটে এলেও ছিনতাইকারীরা পালিয়ে যায়। দিন দুপুরে প্রকাশ্যে মহাসড়কে ডাকাতি, ছিনতাই হলে আমরা কীভাবে চলবো?