
নিউজ ডেস্কঃ পারস্পরিক স্বার্থে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত নেন আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। দুবাই প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এ বৈঠকে দুই দেশের প্র্রতিনিধি দলের নেতৃত্ব দেন তারা।
পারে পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের প্রচুর ব্যবসা ও বিনিয়োগের সুযোগ থাকার কথা তুলে ধরেন।
আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মাকতুম বাংলাদেশ ও আমিরাতের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান তৃতীয় টার্মিনাল নির্মাণ এবং বিমানবন্দরের সক্ষমতা বাড়ানোর চেষ্টার কথা তুলে ধরেন। বৈঠকে করোনা মহামারী মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগ এবং সফলতার প্রশংসা করেন শেখ হাসিনা।