News71.com
 Bangladesh
 10 Mar 22, 11:42 AM
 164           
 0
 10 Mar 22, 11:42 AM

হাদিসুরের মরদেহ ঢাকায় আসছে বৃহস্পতিবার॥  

হাদিসুরের মরদেহ ঢাকায় আসছে বৃহস্পতিবার॥   

নিউজ ডেস্কঃ ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত নাবিক হাদিসুরের মরদেহ বৃহস্পতিবার ঢাকায় আনা হচ্ছে। বুধবার রাতে সংশ্লিষ্ট এক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এরই মধ্যে হাদিসুরের মরদেহ দেশে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউক্রেন থেকে হাদিসুরের মরদেহ প্রথমে মলদোভা নিয়ে যাওয়া হবে। এরপর রোমানিয়া ও হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট হয়ে বাংলাদেশে আনা হবে। বাংলাদেশ সময় রাত দশটার পর পৌঁছাতে পারে। তবে, পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন রাতে টেলিফোনে বলেন বলেন, হয়ত বৃহস্পতিবারই পৌঁছানো সম্ভব নাও হতে পারে। তবে যতো তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে নিহত নাবিক হাদিসুরের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে। সংশ্লিষ্ট মিশনগুলো পেপার্সের ফর্মালিটিজ শেষ করতে কালকের দিনও লেগে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন