News71.com
 Bangladesh
 10 Mar 22, 11:43 AM
 161           
 0
 10 Mar 22, 11:43 AM

রাজনৈতিক দলের সাথে সংলাপের পর দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপঃ নির্বাচন কমিশন

রাজনৈতিক দলের সাথে সংলাপের পর দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপঃ নির্বাচন কমিশন

নিউজ ডেস্কঃ রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, রোববার থেকে ধারাবাহিক সংলাপে বসছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশ্লেষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপ হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করা হবে সব শেষে। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, আমরা এখনো কোনো নিজস্ব কর্মপন্থা বা কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঠিক করিনি। অংশীজনদের সঙ্গে সংলাপ তথা আলাপ-আলোচনা করার পরেই আমরা রোডম্যাপ ঠিক করব। রোডম্যাপের একটি খসড়া করব। এরপরে তা নিয়ে আবার আলাপ-আলোচনা হবে। সেটা কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটা বিশ্লেষণ করব। এরপরেই চূড়ান্ত হবে রোডম্যাপ। আমাদের মেয়াদকালে যে সব কাজ করা সম্ভব আমরা কর্মপরিকল্পনায় সেগুলোই বেছে নেব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন