News71.com
 Bangladesh
 10 Mar 22, 12:23 PM
 170           
 0
 10 Mar 22, 12:23 PM

ইউক্রেন বন্দরে আটক বাংলাদেশীদের উদ্ধারের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার ধন্যবাদ॥

ইউক্রেন বন্দরে আটক বাংলাদেশীদের উদ্ধারের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার ধন্যবাদ॥

নিউজ ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক টুইট বার্তায় বুধবার মোদিকে তিনি ধন্যবাদ জানান। ভারতের বার্তা সংস্থা এএনআই এ খবর দিয়েছে। টুইটে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। অপারেশন গঙ্গার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করায় তাকে ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের বিধ্বস্ত বিভিন্ন শহর থেকে গত কয়েক দিনে কয়েক হাজার ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এ সময় নেপাল, পাকিস্তান, তিউনিশিয়া এবং দক্ষিণ এশিয়ার প্রতিবেশী অন্যান্য দেশের নাগরিকদেরও উদ্ধার করে ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও ইসলামাবাদও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন