News71.com
 Bangladesh
 10 Mar 22, 07:19 PM
 152           
 0
 10 Mar 22, 07:19 PM

সুইডেনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেহেদী হাসান॥

সুইডেনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেহেদী হাসান॥

নিউজ ডেস্কঃ মেহদী হাসানকে ওমানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার ( ১০ মার্চ ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মেহেদী হাসান ১৭ তম বিসিএস ফরেন সার্ভিসে যোগ দিয়ে কূটনীতিক ক্যারিয়ার শুরু করেন। তিনি এর আগে হংকংয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মানামা, মস্কো ও নয়া দিল্লির বাংলাদেশ মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এদিকে নাজমুল ইসলামকে ওমানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বর্তমানে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন