
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে হাসপাতালের ফার্মেসিতে এ অভিযান শুরু করে সংস্থাটি ৪ সদস্যের টিম। জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬ নাম্বারে ফোন করে এক গ্রাহক অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে দুদক চট্টগ্রাম কার্যালয়-১ এর কর্মকর্তারা। এ অভিযানের নেতৃত্বে আছেন দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, উপ পরিচালক আবু সাঈদ, সহকারী পরিচালক এনামুল হক, কনস্টেবল মো. ইমরান হোসেন। এর আগে ৭ ফেব্রুয়ারি ওষুধ চুরির অপরাধে চমেক হাসপাতালের দুই কর্মচারীকে আটক করে পুলিশ। এ ঘটনায় গঠন করা হয় তদন্ত কমিটি।