News71.com
 Bangladesh
 10 Mar 22, 07:22 PM
 186           
 0
 10 Mar 22, 07:22 PM

পায়রা বন্দরে হচ্ছে না কয়লাবাল্ক টার্মিনাল॥

পায়রা বন্দরে হচ্ছে না কয়লাবাল্ক টার্মিনাল॥

নিউজ ডেস্কঃ দীর্ঘ মেয়াদে তেমন কোনো সুবিধা না থাকায় পায়রা বন্দর কর্তৃপক্ষের কয়লাবাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্পটি পিপিপি তালিকা থেকে বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ বৃহস্পতিবার (১০ মার্চ) অনলেইনে যুক্ত হয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক পায়রা বন্দর কর্তৃপক্ষের ‘কয়লাবাল্ক টার্মিনাল নির্মাণ’ প্রকল্পটি পিপিপি তালিকা থেকে বাতিলের প্রস্তাবসহ দুইটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পায়রা বন্দরে একটি কয়লা বাল্ক ট্রামিনাল নির্মাণ প্রস্তাব ছিল সেটা কেন প্রত্যাহার করে নেওয়া হলো জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এই প্রস্তাবটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রথমে আমরা যে ধরনের বিশ্বাস নিয়ে আমরা প্রস্তাবটি পাস করিয়েছিলাম পরে দেখা গেল এখানে কিছু মিসম্যাচ হচ্ছে চাহিদা ও ডিমান্ডের মাঝে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন