News71.com
 Bangladesh
 10 Mar 22, 07:25 PM
 216           
 0
 10 Mar 22, 07:25 PM

শুল্ক আহরণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়॥ এনবিআর চেয়ারম্যান

শুল্ক আহরণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়॥ এনবিআর চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ শুল্ক আহরণ ছাড়া দেশের কোনো উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বাড়া একটি স্বাভাবিক বিষয়। কেবল বাংলাদেশেই নয়, বিশ্বের সব দেশেই পণ্যের দাম কমে এবং বাড়ে। কিন্তু নিত্যপণ্যের দাম বাড়লেই আমাদের দেশে আমদানি নির্ভর পণ্যের শুল্ক কমিয়ে দেওয়ার দাবি ওঠে। এতে বাধাগ্রস্ত হয় উন্নয়ন কর্মকাণ্ড। বৃহস্পতিবার (১০ মার্চ) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বিষয়ে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, যখন দেশের উন্নয়ন হয় আর তা যখন দৃশ্যমান হয় তখন জনগণ ভাবে আমার টাকায় দেশের উন্নয়ন হচ্ছে। তারা ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হয়। দেশের উন্নয়ন কর্মকাণ্ড এখন দৃশ্যমান। তাই দেশের মানুষ উন্নয়ন অব্যাহত রাখতে ট্যাক্স দেওয়ার কথা মাথায় রাখছেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। বিশেষ অতিথির বক্তব্য দেন এনবিআরের শুল্কনীতি বিভাগের সদস্য মাসুদ সালেক, মূসক নীতি সদস্য জাকিয়া সুলতানা ও করনীতির সদস্য শামসুদ্দিন আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন