News71.com
 Bangladesh
 10 Mar 22, 07:30 PM
 203           
 0
 10 Mar 22, 07:30 PM

সম্ভ্রমহানি হবে অপরাধীর, ধর্ষিতার নয়॥ দীপু মনি

সম্ভ্রমহানি হবে অপরাধীর, ধর্ষিতার নয়॥ দীপু মনি

নিউজ ডেস্কঃ একজন নারীকে যদি একটি বন্য পশু আক্রমণ করে তাহলে তার সম্ভ্রম যায় না। কিন্তু একজন নারীকে যদি একটি মানুষরূপী পশু আক্রমণ করে তাহলে তার সম্ভ্রম যায়- এই প্রশ্ন তুলে ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষিতার নয়, ধর্ষকের সম্ভ্রমহানি হওয়ার কথা বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ধর্ষণের সঙ্গে সম্ভ্রমের একটা সামাজিক যোগাযোগ করে ফেলেছি। কিন্তু ধর্ষণ অন্য যেকোনো ধরনের অপরাধের শিকার হবার মতো যেন হয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, এখন নারীর এত পিছিয়ে থাকার বড় কারণ সহিংসতার ভয়। তার পদে পদে ধর্ষণের ভয়। আমরা ধর্ষণের সঙ্গে নারীর সম্ভ্রমকে এক করে দিয়েছি। আমার কাছে মনে এই জায়গাটা খুব গোলমেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন