News71.com
 Bangladesh
 11 Mar 22, 11:51 AM
 233           
 0
 11 Mar 22, 11:51 AM

কানে হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

কানে হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় হাফিজুর রহমান আকিল (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় সে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলে রেললাইন ধরে হাঁটছিল বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সোয়া ৯টায় মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) শামছুল আরেফিন এ তথ্য জানিয়েছেন। নিহত আকিল উপজেলার সাকুচাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে ও সালেহাবাদ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।


স্থানীয়রা জানান, আকিল বৃহস্পতিবার সকালে মাদ্রাসা থেকে বের হয়। সে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিল। এ সময় শাহজিবাজার স্টেশন এলাকায় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল নামের ট্রেনটির ধাক্কা লেগে সে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে আকিলের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন