News71.com
 Bangladesh
 11 Mar 22, 11:21 PM
 143           
 0
 11 Mar 22, 11:21 PM

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত॥  

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত॥   

নিউজ ডেস্কঃ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) ভোর ৪টার দিকে জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল গাইবান্ধা জেলার পলাশ বাড়ি উপজেলার দুলালের ছেলে বলে জানা গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল নামে এক চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক দুইটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন