News71.com
 Bangladesh
 11 Mar 22, 11:21 PM
 154           
 0
 11 Mar 22, 11:21 PM

দিনাজপুরে যুবককে পিটিয়ে হত্যা॥ আটক ১

দিনাজপুরে যুবককে পিটিয়ে হত্যা॥ আটক ১

নিউজ ডেস্কঃ দিনাজপুরে বন্ধুদের সঙ্গে নেশা করতে গিয়ে রশিদ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১১ মার্চ) দুপুরে আশিক (২৩) নামে এক যুবককে বাসা থেকে আটক করেছে পুলিশ। নিহত রশিদ সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজার মোল্লাপাড়া এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রির সহযোগী ছিলেন।

আটক আশিক সদর উপজেলার গোপালগঞ্জ বাজার মোল্লাপাড়া এলাকার জাহাঙ্গীর আলীর ছেলে। এ ঘটনায় পলাতক দুইজন হলেন- সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের গোবিন্দপুর বানিয়াপাড়া এলাকার নুনু চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল রায় (২৫) ও সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজার মোল্লাপাড়া এলাকার মুশরউদ্দিনের ছেলে রাসেদ (১৯)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন