News71.com
 Bangladesh
 11 Mar 22, 11:21 PM
 158           
 0
 11 Mar 22, 11:21 PM

লালমনিরহাটের কালীগঞ্জে আগুনে পুড়লো ১২ দোকান॥ ক্ষতি ২ কোটি

লালমনিরহাটের কালীগঞ্জে আগুনে পুড়লো ১২ দোকান॥ ক্ষতি ২ কোটি

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের কালীগঞ্জে আগুনে পুড়ে ১২ দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শুক্রবার (১১ মার্চ) সকালের দিকে উপজেলার শিয়ালখোয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- কাপড় ব্যবসায়ী হেলাল উদ্দিন, আবু তাহের, হযরত আলী, আউয়াল হোসেন, টেইলার্স সুলতান মিয়া, ওষুধ ব্যবসায়ী হাসমত আলী, জুয়েলারি ব্যবসায়ী হিমাংশু রায়, স্টুডিও ব্যবসায়ী হাসান হোসেনসহ ১২ জন বিভিন্ন ব্যবসায়ী।

চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, সকাল সাড়ে ৫টার দিকে শিয়ালখোয়া বাজারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ ও হাতীবান্ধা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরই মধ্যে বাজারের ১২টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন